Image default
খেলা

চার বছরের পরিবর্তে দুই বছর পরপর বিশ্বকাপ ফুটবল চায় সৌদি

চার বছর পরপর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চালুর পর থেকে এই নিয়ম চলে আসছে। তবে এবার সৌদি আরবের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নতুন এক প্রস্তাব দিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) কাছে।

মঙ্গলবার দেওয়া এই প্রস্তাবে দেশটি ছেলে ও মেয়েদের জন্য দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজের কথা বলেছে। এতে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ‘সম্ভাবনা কতটুকু এবং কেমন প্রভাব রাখবে তা ভাবনা-চিন্তা করা’র অনুরোধ করা হয়েছে।

২১১ সদস্যদেশকে নিয়ে ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে এই প্রস্তাব পেশ করা হবে। শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অনলাইনের মাধ্যমে এই কংগ্রেস শুরু হবে।
সূত্র: স্পোর্টস ইলাস্ট্রেটেড, ইয়াহু নিউজ

Related posts

ওয়াইল্ড লাইভের মুহুর্তে $ 250,000 এর মূল্যে প্যাট ম্যাকাফি প্রতিযোগিতার সময় কির্ক হার্বস্ট্রিট ডগ ফুপস

News Desk

Timberwolves তাদের চিত্তাকর্ষক পরাজয়ের পরে তারা কোথায় যেতে পারে তার স্পষ্ট চিহ্ন দেখাচ্ছে নিক্স

News Desk

প্রাক্তন মিডফিল্ডার জাচ উইলসন মিয়ামির নতুন অধ্যায়ের আগে ট্র্যাভেলম্যান ব্র্যান্ডটি গ্রহণ করতে প্রস্তুত নন

News Desk

Leave a Comment