Image default
খেলা

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার সকাল সাড়ে ৮টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লঙ্কানরা।

বাংলাদেশের মতো চার্টার্ড ফ্লাইটে নয়, শ্রীলঙ্কা এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে এসেছে মিকি আর্থার শিষ্যরা। হোটেল সোনারগাঁওতে তিনদিনের জন্য রুম কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। এর মধ্যে দু’বার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ১৯ মে থেকে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে অতিথিরা।

সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ মে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুই ওয়ানডে। ২৯ মে দেশে ফিরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

Related posts

মার্ক সানচেজ তার জেটস সতীর্থের মৃত্যুর পরে ‘বড় ভাই’ নিক ম্যাঙ্গোল্ডকে শ্রদ্ধা জানিয়েছেন

News Desk

অ্যারন রজার্সকে ধরুন জেটদের ফিরে আসার জন্য একটি কঠিন ব্যায়াম করছেন

News Desk

এজে ব্রাউন আক্কেল দাঁত পদ্ধতির পরে ঈগলসের আঘাতের রিপোর্টে পৌঁছেছেন

News Desk

Leave a Comment