Image default
খেলা

মুসলিম ফুটবলারদের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান

গাজা উপত্যকায় নিরিহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সোচ্চার বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ফুটবলাররা। এ হামলার দ্রুত অবসান ঘটাতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সালাহ থেকে শুধু করে রিয়াদ মাহারেজরা। একই সঙ্গে ইসরায়েলি নির্যাতন বন্ধে আহ্বান জানিয়েছেন চিলিয়ান ক্লাব দেপোর্তিভোরাও।

মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান করছি। আমি যে দেশে গত ৪ বছর ধরে থাকছি, সেই দেশের প্রধানমন্ত্রীকেও (ব্রিটেনের) বলব, এসব হামলা এবং নিরীহ মানুষকে মারা বন্ধ করতে হবে। যথেষ্ট হয়েছে।’

মুসলিম ফুটবলারদের ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানচিলির পেশাদার ক্লাব দেপোর্তিভো ফিলিস্তিনো ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়েহ পড়ে ফুটবলাররা মাঠে নেমেছেন। লিভারপুলের সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে একটি ছবি টুইট করে লিখেছেন, ‘ফ্রি প্যালেস্টাইন’।

প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজও। ফিলিস্তিনের পতাকার একটি ছবির সঙ্গে শেখ জারাহকে বাঁচানোর আকুতি জানান তিনি। এ ছাড়া ইন্টার মিলানের মরোক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি, বায়ার্ন মিউনিখের লেফটব্যাক আলফোনসো ডেভিস, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নুরি সাহিন; সবাই তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিদের কান্না ছুঁয়ে গেছে ফুটবলারদেরও।

Related posts

ম্যাপেল লিফস বনাম ব্রুইনস 5 অডস গেম, ভবিষ্যদ্বাণী: এনএইচএল প্লেঅফ বাছাই এবং বাজি

News Desk

চীন নিঃশব্দে 2025 সালে মার্কিন বংশোদ্ভূত অলিম্পিক রানার এলাইন গুকে এই বিশাল অর্থ প্রদান করেছে: প্রতিবেদন

News Desk

স্কটি শেফলার গ্রেপ্তারকারী অফিসারের প্রতি ‘কোন অসুস্থ ইচ্ছা’ রাখেন না: ‘পুলিশ অফিসারদের একটি কঠিন কাজ আছে’

News Desk

Leave a Comment