Image default
বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪০, শনাক্ত ১১৪০

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪০ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।
এর আগে মঙ্গলবার দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। ১ হাজার ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Related posts

যেভাবে ২০ গ্রাম রক্ষা করলো সাতক্ষীরা উপকূলের মানুষ

News Desk

খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদছেন বগুড়ার মানুষ

News Desk

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

News Desk

Leave a Comment