Image default
খেলা

প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন ৩৬-এ টেস্টে অভিষিক্ত পাক পেসার

৩৬ বছর বয়সে যেখানে ক্রিকেটাররা অবসরে চলে যান, সেখানে পাকিস্তান টেস্ট দলে অভিষেক ঘটল এক পেসারের। তার নাম তাবিশ খান।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট ক্যাপ পেলেন এই পেসার। আর হারারে টেস্টে অভিষিক্ত এ পেসার নিজের প্রথম ওভারেই পেয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের স্বাদ! সেই ওভারটি মেডেন নেন তিনি।

মেডেন-উইকেট ওভার দিয়ে টেস্ট তথা আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলো তাবিশের। দুর্দান্ত এক অভিষেকই বটে।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে আজহার আলির সেঞ্চুরি ও আবিদ আলির ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৫১০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় দিনের শেষ বেলায় জিম্বাবুয়ে ব্যাট করতে নামলে শাহিন আফ্রিদির সঙ্গে নতুন বলে জুটি বেঁধে বল করেন তাবিশ খান। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে জিম্বাবুয়ের ওপেনার তারিসাই মুসাকান্দাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাবিশ।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমার তাবিশ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯৮ উইকেট শিকার করেছেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ম্যাচেই ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন এই পেসার।

জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের শেষে ৩০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ৫২ রান তুলেছে। তাবিশ ছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি, হাসান আলি ও সাজিদ খান।

Related posts

ব্রিটনি গ্রিনার মানসিক স্বাস্থ্যের কারণে রাস্তার পারদ থেকে দূরে রয়েছেন

News Desk

এনএফএল প্রতিটি স্টেডিয়ামে খেলার পৃষ্ঠকে উন্নত মানদণ্ডে আনার পরিকল্পনায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করেছে

News Desk

শেরউইন-মুর কেলেঙ্কারির মাঝখানে মিশিগানের ম্যানুয়েল এখন পর্যন্ত রয়ে গেছেন

News Desk

Leave a Comment