দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চালু
বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ১০ ঘণ্টা পর ফেরি চালু

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চালু হয়।

শনিবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। রাত সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। ফলে সারারাত অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের তীব্র ঠান্ডায় দুর্ভোগ পোহাতে হয়েছে।

সরেজমিনে রবিবার সকাল ৮টার দিকে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসায় রবিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। আশা করছি, দুপুরের মধ্যে যানবাহনগুলো নদী পার হতে পারবে।’

Source link

Related posts

উপদেষ্টা আসছেন বলে চলছে অস্থায়ী সংস্কার, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

News Desk

বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, ৮ জনের মৃত্যু

News Desk

মেহেরপুরে সড়কে নেমে থালা হাতে ভিক্ষা চাইলেন ব্যবসায়ীরা

News Desk

Leave a Comment