ঢাকায় আজ গাইবে পাকিস্তানের কাভিশ থাকবে একাধিক ব্যান্ড ও শিল্পী
বিনোদন

ঢাকায় আজ গাইবে পাকিস্তানের কাভিশ থাকবে একাধিক ব্যান্ড ও শিল্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮: ৪০

Photo

কাভিশ ব্যান্ডের দুই সদস্য জাফর জাইদি, মাজ মাউদুদ, সুনিধি নায়েক ,শায়ান চৌধুরী অর্ণব ও আরমীন মুসা এবং ব্যান্ড লেভেল ফাইভ। ছবি: সংগৃহীত

রাজধানীর সেনা প্রাঙ্গণে ১০ ও ১১ জানুয়ারি ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে পর পর দুই দিন পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের ব্যান্ড কাভিশের। তবে শেষ মুহূর্তে তারিখ পরিবর্তন করে আয়োজক সংস্থা ব্লু ব্রিক কমিউনিকেশনস। পিছিয়ে যাওয়া ঢাকা ড্রিমস কনসার্টটি অনুষ্ঠিত হবে আজ। তবে দুই দিন নয়, এক দিনে হবে এই আয়োজন। কনসার্টে অংশ নিতে ২২ জানুয়ারি রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে কাভিশ ব্যান্ড।

১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির জনপ্রিয় কয়েকটি গান ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি। ঢাকা ড্রিমস কনসার্টের মাধ্যমে প্রথমবার বাংলাদেশে গান শোনাবে কাভিশ।

কাভিশের পাশাপাশি দেশের একাধিক শিল্পী ও ব্যান্ড পারফর্ম করবে ঢাকা ড্রিমস কনসার্টে। আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ার। তাদের পরিবেশনা শেষে পারফর্ম করবে ব্যান্ড শূন্য। কনসার্টে বিশেষ আকর্ষণ থাকবে শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। টিকিটের মূল্য ৪ হাজার টাকা। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়।

ব্যান্ড শূন্য। ছবি: সংগৃহীতব্যান্ড শূন্য। ছবি: সংগৃহীত

ব্লু ব্রিক কমিউনিকেশনসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা কাভিশকে ঢাকায় আনার সুযোগ পেয়ে খুবই আনন্দিত এবং এমন একটি সন্ধ্যার আয়োজন করছি, যেখানে দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা এক মঞ্চে সংগীত পরিবেশন করবেন।’

Source link

Related posts

তিন মাস আগে মেয়াদোত্তীর্ণ রেসিডেন্স পারমিট, অমিত শাহের দ্বারস্থ তসলিমা

News Desk

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

News Desk

হাজার কোটির ঋণ তহবিলে দেড়-দুই বছরে কয়েকশ হল চালু করা সম্ভব: তথ্যমন্ত্রী

News Desk

Leave a Comment