Image default
বাংলাদেশ

দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৯১৪ জন, মৃত্যু ৬১

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৬১ জনের। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯১৪ জনের শরীরে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ৯৬ হাজার ৩২ জন।

এর আগে গতকাল সোমবার দেশে করোনায় ৬৫ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৭৩৯ জন।

Related posts

চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ যুবদল নেতার বাড়িতে, দল থেকে অব্যাহতি

News Desk

রংপুরে ১০ হাজার হেক্টর জমির আলু নষ্ট হওয়ার আশঙ্কা

News Desk

ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাবের বিশেষ তল্লাশি ও টহল

News Desk

Leave a Comment