Image default
বাংলাদেশ

করোনায় এক দিনে ৬৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৭৩৯ জনের দেহে করোন শনাক্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৩১ জনের। এতে নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন। আর মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।

Related posts

গোপালগঞ্জে দল বেধেঁ ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

News Desk

‘যদি অন্য দলকে ভোট দেন, আপনাদের ঘরবাড়ি পোড়াইয়া ছারখার করে দেবো’

News Desk

শিশুদের নিয়ে বিপদে বন্যাদুর্গত মানুষ

News Desk

Leave a Comment