Image default
আন্তর্জাতিক

বিপর্যস্ত ভারতের দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল ১ সপ্তাহ

করোনার হানায় বিপর্যস্ত ভারত। দেশটির রাজধানী নয়া দিল্লিতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করার পরিপ্রেক্ষিতে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

শনিবার দিল্লির মুখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লকডাউনের মেয়াদ বাড়ানোর তথ্য জানিয়েছেন।

গত ১৯ এপ্রিল থেকে দিল্লিতে লকডাউন চলছে। এর আগেও এক দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছিল। আগামী ৫ মে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় লকডাউন আরও বাড়ানো হলো।
তথ্যসূত্র: এনডিটিভি অনলাইন।

Related posts

সামরিক বাহিনীর গুলিতে বাগো শহরে নিহত ৮০ ছাড়িয়েছে

News Desk

ক্ষমতা থেকে ইমরানকে সরাতে বিদেশি ষড়যন্ত্র হয়নি: এনএসসি

News Desk

দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

News Desk

Leave a Comment