Image default
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজটিতে লঙ্কানদের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিসিবি। দলে নতুন মুখ শহিদুল ইসলাম।

আগামী ১২ মে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এর আগেই ২ মে থেকে অনুশীলন করবে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এরপরই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত করেনি বিসিবি।

বাংলাদেশের প্রাথমিক দল : তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

Related posts

নিক্সের ইনজুরি দেখায় যে এনবিএ-তে ব্যর্থতা এবং সাফল্যের মধ্যে রেখা কতটা নাজুক

News Desk

জনি মানজেল দুর্দান্ত মৌসুমে প্রথম উপস্থিত হওয়ার পরে ব্রানস শিডি স্যান্ডার্সের পদ্ধতির প্রশংসা করেছেন: “গ্রাইন্ডিং চালিয়ে যান”

News Desk

নিক্স ত্রয়ী গেম 2 এ আক্রমণাত্মক জয়ের সাথে ফ্র্যাঞ্চাইজি ইতিহাস তৈরি করেছে

News Desk

Leave a Comment