Image default
বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত দুটোই কমেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২ হাজার ৯৫৫ জনের দেহে করোন শনাক্ত হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যু হয়। আর ৩ হাজার ৩১ জনের দেহে করোন শনাক্ত। এই হিসেবে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৩০৫ জন। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Related posts

বস্তা সেলাই করে সংসার চলে ৫০০ শ্রমিকের

News Desk

নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে: হান্নান মাসউদ

News Desk

স্বেচ্ছাসেবী ছাড়া সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রতিমন্ত্রী

News Desk

Leave a Comment