Image default
খেলা

আইপিএল ছেড়ে গেলেন আরও দুই অস্ট্রেলিয়ান

টুর্নামেন্টের মাঝপথে এসে একের পর এক খেলোয়াড় হারাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট। গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এরই মধ্যে হয়ে গেছে ২০টি ম্যাচ। এরই মধ্যে আইপিএলে যোগ দিয়েও ছেড়ে গেছেন পাঁচ ক্রিকেটার।

এ তালিকায় নাম লেখানোর সবশেষ দুই ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন এবং লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তারা দুজনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিটির দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানা গেছে এ খবর।

ব্যাঙ্গালুরুর টুইটার হ্যান্ডলারে জানানো হয়েছেন, ‘ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। চলতি আইপিএলে তাদের আর পাওয়া যাবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যানেজম্যান্ট তাদের সিদ্ধান্তকে সম্মান জানায় এবং সর্বাত্মক সহযোগিতা করবে।’

এর আগে রোববার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে গেছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। গত সপ্তাহে বায়ো বাবলের মানসিক অবসাদের কারণে দেশে ফিরে গেছেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনও।

শুধু বিদেশি ক্রিকেটাররাই নয়, আইপিএল ছেড়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনও। রোববার রাতে সানরাইজার্স হায়দবাদের বিপক্ষে দিল্লির শ্বাসরুদ্ধকর সুপার ওভার জয়ের পর নিজের সিদ্ধান্ত জানিয়েছেন অশ্বিন।

আসরের নিজেদের প্রথম তিন ম্যাচ মুম্বাইয়ে খেলেছে দিল্লি। এরপর দুই ম্যাচ খেলল চেন্নাইয়ে। এখানেই বসবাস অশ্বিনের পরিবারের। মঙ্গলবার দিল্লির পরের ম্যাচের ভেন্যু আহমেদাবাদ। তবে দলের সঙ্গে সেখানে যাবেন না অশ্বিন। বরং তামিল নাড়ুতেই থেকে যাবেন, চলে যাবেন পরিবারের কাছে।

Related posts

ইএসপিএন তারকা ব্রাউনসের দেশান ওয়াটসনকে “অ্যালবাট্রস” বলে অভিহিত করেছেন, তাকে ছাড়া দল কীভাবে চলবে তা ভাবছেন

News Desk

ব্র্যাভসের ক্রিস বিক্রয় এমএলবি ইতিহাসের যে কোনও জগের চেয়ে 2500 দ্রুত অনুশীলনে পৌঁছেছে

News Desk

জুয়ান সোটো পিভট শুরু হওয়ার পর ইয়াঙ্কিরা খ্রিস্টান ওয়াকারকে বেতন দেয়

News Desk

Leave a Comment