তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন
বাংলাদেশ

তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন

পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান এই সিদ্ধান্তের বিষয়টি জানান।

ডিসি বলেন, ‘বর্তমানে পার্বত্য জেলার পরিস্থিতি অনুযায়ী যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তী সময়ে খাগড়াছড়ির অন্যান্য এলাকা ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। এতে চার জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। দীঘিনালার এই সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়।

শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধের কারণে আটকে পড়েন দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ, পানি ও খাদ্যসংকটে পড়ে নপর্যটকরা।

Source link

Related posts

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ জনের কারাদণ্ড

News Desk

এমপিও বন্ধ করেও প্রধান শিক্ষককে ঠেকানো যায়নি

News Desk

কাজীরহাট বন্দর ব্রিজের দু’প্রান্তে মরণফাঁদ,

News Desk

Leave a Comment