Image default
অন্যান্য

রাস উৎসব ৮ নভেম্বর, মণিপুরিপাড়াগুলোতে চলছে নানা প্রস্তুতি

মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরে প্রথম এই রাসমেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উৎসবে সকালবেলা ‘গোষ্ঠলীলা’ বা ‘রাখাল নৃত্য’ হয়। গোধূলি পর্যন্ত চলে এই রাখাল নৃত্য।

এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় রাস উৎসবের মূল পর্ব শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা অনুসরণ। মণিপুরিদের ঐতিহ্যবাহী নৃত্যের পোশাকে নেচে গেয়ে কৃষ্ণবন্দনা ভোর পযন্ত চলে রাসলীলা। রাসনৃত্যে শ্রীকৃষ্ণ, রাধা ও প্রায় ৫০ জনের মতো গোপী থাকেন। গোপীর সংখ্যা অনেক সময় কম–বেশি হয়।

Related posts

রাজনৈতিক কর্মসূচিতে অতি উৎসাহী না হতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

News Desk

পদ্মা সেতু বিএনপি জামায়াতেরও: বঙ্গবীর কাদের সিদ্দিকী

News Desk

উত্তরায় পোশাক কারখানায় ককটেল বিস্ফোরণ, একজন আহত

News Desk

Leave a Comment