Image default
অন্যান্য

বিষাক্ত বাতাস, বিষাক্ত পরিবেশ: ফেসবুকে ক্ষোভ সোহেল তাজের

‘বিষাক্ত বাতাস, বিষাক্ত পরিবেশ’ শিরোনামে ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘এই বিষাক্ত বাতাসে প্রতিদিন হাজার হাজার/লাখ লাখ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে অথচ কারও কোনো মাথা ব্যথা নাই-কোথায় বিআরটিএ? কোথায় পরিবেশ মন্ত্রণালয়? কোথায় আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ? সিটি করপোরেশনের মেয়রবৃন্দরা কোথায়? তাদের কাজটা আসলে কী?’

সোহেল তাজ প্রথম পোস্ট দেন সোমবার বিকেল ৫টা ৯ মিনিটে। এই পোস্টে একটি ভাঙাচোরা গাড়ির ভিডিও দেন তিনি। যেখানে গাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরের পোস্টটি দেন তিনি রাত ১০টা ৩৮ মিনিটে। সেখানে তিনি ওই একই গাড়ির সাতটি ছবি দেন। পেছন থেকে ভিডিও ও ছবি ধারণ করায় গাড়িটি কোন পরিবহনের তা বোঝা যায়নি।

Related posts

সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

News Desk

মিসরীয় স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে তরুণ, বাড়িতে উৎসুক জনতার ভিড়

News Desk

জাল টাকার ব্যবসা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

News Desk

Leave a Comment