Image default
অন্যান্য

ফুটবল–বাণিজ্য বিশ্লেষকদের ফেবারিট ব্রাজিল

ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ শিরোপা), নাকি লিওনেল মেসির প্রথম অথবা শিরোপা ধরে রাখতে পারবে ফ্রান্স, নাকি শিরোপা পুনরুদ্ধার করবে জার্মানি—ফুটবল বিশ্বে এখন উড়ে বেড়াচ্ছে এমন সব প্রশ্ন। কোন দল এগিয়ে আর কোন দলই–বা শক্তির বিচারে পিছিয়ে—এসব নিয়ে আলোচনা চলছে ধুমছে। চলছে চুলচেরা বিশ্লেষণ।

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আট দিন বাকি। শুরুর ক্ষণ যত এগিয়ে আসছে, মানুষ তত বেশি হিসাবের খাতা খুলে বসছে। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল অনুসরণ করা বাণিজ্য বিশ্লেষকদের হিসাবে কাতার বিশ্বকাপের ফেবারিট হিসেবে এগিয়ে আছে ব্রাজিল।

এই জরিপে অংশ নেওয়াদের প্রায় অর্ধেক ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পক্ষে ভোট দিয়েছেন। ফ্রান্স ও আর্জেন্টিনার পক্ষে ভোট দিয়েছেন ১৫ শতাংশ করে। জার্মানি, ইংল্যান্ড ও বেলজিয়ামকে এগিয়ে রেখেছেন ১০ শতাংশ বিশ্লেষক।

মুম্বাইয়ের এলারা ক্যাপিটালের অর্থনীতিবিদ গরিমা কাপুর বলেছেন, ‘মাঝমাঠে কাসেমিরো আর রক্ষণে থিয়াগো সিলভার অভিজ্ঞতার সঙ্গে গভীরতা সম্পন্ন এক আক্রমণভাগ মিলিয়ে ব্রাজিলের খুব ভালো সম্ভাবনা আছে।’

Related posts

শিক্ষক নিয়োগে দুর্নীতিতে মমতাকে জিজ্ঞাসাবাদের দাবি বিরোধীদের

News Desk

কোথায় পাবেন বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের টিকিট? দামই বা কত?

News Desk

‘সুন্দর’ কোহলির ব্যাটিং দেখে আনন্দে নেচেছেন আনুশকা

News Desk

Leave a Comment