Image default
অন্যান্য

ধস্তাধস্তিতে সোনার বার ফেলে নদীতে ঝাঁপ দিলেন পাচারকারীরা

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শার্শার পাঁচভূলোট সীমান্তে অভিযান চালান। এ সময় অগ্রভূলোট গ্রামের ভেতর থেকে লুঙ্গি পরা তিনজন হেঁটে সীমান্তের দিকে যাচ্ছিলেন। সীমান্তের ১০০ গজের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁদের জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁরা কোমরে বাঁধা সোনার প্যাকেট ও লুঙ্গি খুলে রেখে দৌড়ে ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতের দিকে চলে যান। ফেলে যাওয়া প্যাকেট থেকে ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ১৪ গ্রাম। আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

Related posts

পৃথিবীর 10 টি অমীমাংসিত রহস্যময় ঘটনা ও রহস্যময় জায়গা

News Desk

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন

News Desk

০৮টি পদে ৩০ জনকে নিয়োগ দিবে বেপজা

News Desk

Leave a Comment