Image default
অন্যান্য

দাওয়াতে গিয়ে ক্ষোভের আগুন জ্বাললেন সাকিবরা

বাংলাদেশ দল ব্রিসবেনে থাকার সময় তাদের সংবর্ধনা দিতে এ রকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদন নেওয়া ছিল বলে দাবি ব্যাব কর্মকর্তাদের। কিন্তু তাঁদের অভিযোগ, ব্রিসবেনের ভিক্টোরি চার্চ বেলবার্ড পার্কের সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে এসে ক্রিকেটারদের কেউ কেউ রীতিমতো অপমান করে গেছেন তাঁদের।

অভিযোগটা সাকিবের প্রতিই বেশি। দলীয় এবং আলাদাভাবে ক্রিকেটারদের স্বাক্ষর নেওয়ার জন্য অনুষ্ঠানে অটোগ্রাফ ব্যাট রাখা হয়েছিল। কিন্তু দলের অন্য সবাই ব্যাটে সই করলেও সাকিব কোনো ব্যাটেই সই করেননি। আলোচনা অনুষ্ঠানেও একবাক্যে নিজের বক্তব্য শেষ করেছেন। সব মিলিয়ে তাঁর আচরণে ভীষণ অপমানিত বোধ করছেন অনুষ্ঠানসংশ্লিষ্ট ব্রিসবেনপ্রবাসী বাংলাদেশিরা।

Related posts

‘গান গাইতে আমার ভালো লাগে’

News Desk

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লাভরভের ফোনালাপ, ঢাকা সফর বাতিলে দুঃখপ্রকাশ

News Desk

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে পার্লামেন্টে বিল পাস

News Desk

Leave a Comment