Image default
অন্যান্য

৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে ২০২৩ সালে

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, বিভিন্ন দেশের কাছ থেকে জিটুজি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত তেল আমদানি করা হবে। আর সৌদি আরবের আরামকো ও আবুধাবির এডিএনওসি থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম)।

বিপিসির তথ্যানুযায়ী, বছরে দেশের জ্বালানি তেলের চাহিদা প্রায় ৬৫ লাখ টন। মোট চাহিদার ৯০ শতাংশই আমদানি করা হয়। আর দেশে জ্বালানি তেলের মোট বার্ষিক ব্যবহারের ৬৩ শতাংশই ব্যবহার হয় পরিবহন খাতে, বাকিটা সেচ, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে।

সূত্রগুলো জানায়, চলতি পঞ্জিকা বছরের জানুয়ারি-জুনের মধ্যে বিপিসি ৭ লাখ ৯১ হাজার টন অপরিশোধিত তেল এবং ২৭ লাখ ৯০ হাজার পরিশোধিত তেল আমদানি করেছে। পরিশোধিত তেলের মধ্যে আছে ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও ফার্নেস ওয়েল।

Related posts

০৮টি পদে ৩০ জনকে নিয়োগ দিবে বেপজা

News Desk

কুতুবদিয়ায় বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের

News Desk

বিএসআরএম কারখানায় রড পড়ে শ্রমিকের মৃত্যু

News Desk

Leave a Comment