অন্যান্য

জনগণই বলছে গাইবান্ধায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের মাধ্যমে এটিও প্রমাণিত হয়েছে যে নির্বাচন সব সময় নির্বাচন কমিশনের অধীনেই হয়। তাদের সিদ্ধান্তই সবার ওপরে, সেখানে সরকারের ভূমিকা নেই। তাই বিএনপিসহ যারা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারসহ বিভিন্ন ধরনের সরকারের ফর্মুলা দেয়, সেটিরও কোনো যৌক্তিকতা নেই।

নির্বাচন বাতিলের সিদ্ধান্তে গাইবান্ধার সাধারণ মানুষ অবাক হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বা মন্ত্রী হিসেবে নয়, সেখানকার ভোটার, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টক শোতে আমি অনেক কিছু দেখেছি ও শুনেছি। তা থেকে আমাদের মনে হচ্ছে, সাধারণ জনগণ তাদের এই সিদ্ধান্তে হতবাক হয়েছে। কারণ, নির্বাচনী এলাকার কোথাও কোনো ধরনের গন্ডগোল হয়নি। এ ছাড়া কোনো পোলিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকেও কোনো অভিযোগ ছিল না।’

Related posts

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ৪ পদে ৯ জন লোক নেবে

News Desk

ভাসানচরে যেতে উখিয়া ছাড়ল আরও ৯৯৩ রোহিঙ্গা

News Desk

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন

News Desk

Leave a Comment