Image default
অন্যান্য

আচরণবিধি লঙ্ঘন করে সাজেদার ছেলের পক্ষে বিশাল মহড়া

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুর থেকে সালথার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা সদরের বাইপাস সড়কে সমবেত হন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। তাঁরা সালথা-ময়েনদিয়া সড়কের কাউলিকান্দা থেকে ফুকরা বাজার পর্যন্ত মিছিল করেন। মিছিলে অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলের সামনে ছিল ২৫-৩০টি মোটরসাইকেল।

মিছিলের কারণে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই সড়কে কোনো যান চলাচল করতে পারেনি। এতে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও নছিমনের চালক এবং পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। উপজেলার ভাওয়াল গ্রামের বাসিন্দা অটোচালক মো. কাওসার (৩৫) বলেন, তিনি বিকেল পাঁচটার দিকে ময়েনদিয়া থেকে সালথায় আসছিলেন। মিছিলের জন্য তাঁকে ফুকরা বাজার এলাকায় অন্তত আধা ঘণ্টা বসে থাকতে হয়। খোয়াড় গ্রামের বাসিন্দা শামু ফকির (৫৫) বলেন, তিনি বিকেলে সালথা বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন। মানুষের ভিড় থাকায় তাঁকে ভোগান্তি পোহাতে হয়।

Related posts

মাগুরায় যানবাহন ভাড়া পাচ্ছেন না বিএনপি নেতারা, বায়নার টাকাও ফেরত দেওয়া হচ্ছে

News Desk

লক্ষ্মীপুরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

News Desk

কম পুঁজিতে ১০টি লাভজনক নতুন ব্যবসার আইডিয়া

News Desk

Leave a Comment