Image default
অন্যান্য

আইপিএলে আর খেলবেন না পোলার্ড

মুম্বাইয়ের হয়ে আইপিএলে ১৮৯টি ম্যাচ খেলেছেন পোলার্ড। ৩৪১২ রান করার পাশাপাশি নিয়েছেন ৬৯টি উইকেট। ৩০০০ রান ও ৫০ উইকেটের ডাবল আইপিএলে পোলার্ড ছাড়া আছে শুধু শেন ওয়াটসনের। টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ ২২৩টি ছক্কা মেরেছেন, ১৪ বার হয়েছেন ম্যাচসেরা। ২০১৩ আইপিএল ফাইনালে চেন্নাইকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে মুম্বাই, পোলার্ড ইডেন গার্ডেনে খেলেছিলেন ৩২ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস। সব মিলিয়ে পাঁচ বার আইপিএল শিরোপা জিতেছেন পোলার্ড।

প্রতি মৌসুমেই নিলামের আগে পোলার্ডকে এর আগে ধরে রেখেছে মুম্বাই। ২০২২ সালে প্রায় ৮ লাখ মার্কিন ডলার দাম দিয়ে তাঁকে রেখে দিয়েছিল আইপিএলের সফলতম দলটি। তবে গত মৌসুমটা মোটেও ভালো যায়নি তাঁর। ১১ ম্যাচে ১৪.৪০ গড় ও ১০৭.৪৬ স্ট্রাইক রেটে মাত্র ১৪৪ রান করেছিলেন। আইপিএলে পোলার্ডের সবচেয়ে বাজে মৌসুম ছিল সেটি।

Related posts

৯৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে চালু হলো নর্থ বেঙ্গল সুগার মিল

News Desk

স্ন্যাপচ্যাটে স্টোরিজ দেখানোর সময় নির্ধারণের সুযোগ

News Desk

রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ঘোষণা করলো ইউরোপীয় পার্লামেন্ট

News Desk

Leave a Comment