Image default
জানা অজানা

কানাডায় বর্ষায় রং বদলায় যে জলপ্রপাত

পৃথিবীর সব পাহাড়ি অঞ্চলেই কমবেশি জলপ্রপাত রয়েছে। সেই প্রপাতের পানির কোন রং থাকে না। এ কথা আমরা জানি। তবে এবার ব্যতিক্রম প্রপাতের সন্ধান পাওয়া গেল কানাডায়। বছরের অন্যান্য সময় স্বাভাবিক থাকলেও বর্ষা এলেই পানির রং হয়ে যায় গোলাপি।

জানা যায়, প্রকৃতির এমন আশ্চর্যজনক রহস্য ভেদ করতে পারেনি মানুষ। আবার এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার পরও অবাক হতে হয় আমাদের। তেমনই এক আশ্চর্যজনক জায়গা লুকিয়ে রয়েছে কানাডার আলবের্তা প্রদেশে। সেখানকার ওয়াটারটন লেকস ন্যাশনাল পার্কে রয়েছে ক্যামেরন জলপ্রপাত।

দর্শনার্থীরা জানান, এমনিতে দেখতে সাধারণ জলপ্রপাতের মতো হলেও এর রয়েছে এক বিশেষ আকর্ষণ। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বছরের অন্য সময়ে এ জলপ্রপাত ও তার সংলগ্ন হ্রদের পানি দেখতে খুবই সুন্দর। কিন্তু বর্ষার সময়ে এখানেই দেখা যায় প্রকৃতির জাদু।

স্থানীয়রা জানান, বর্ষার সময়ে ক্যামেরন জলপ্রপাতের রং গোলাপি হয়। এমনকি দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রদের পানি কখনও হয়ে যায় টুকটুকে লাল, কখনও বা গাঢ় কমলা।

জলপ্রপাত ; ছবি : Jagonews24

ভূতত্ত্ববিদদের মতে, ক্যামেরন জলপ্রপাতের আশেপাশে ‘অ্যাগ্রোলাইট’ নামে এক ধরনের পলি মাটি রয়েছে। বর্ষার সময় এই মাটি পানির সঙ্গে মিশলে তাতে গোলাপি রং ধারন করে।

Related posts

মহাপ্রলয়ে ধ্বংস হতে পারে হিমালয়! কী বলছেন বিজ্ঞানীরা?

News Desk

পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ টি দেশ! যাদেরকে বলা হয় পৃথিবীর স্বর্গ।

News Desk

পরীক্ষা কে আবিষ্কার করেছিলেন ?

News Desk

Leave a Comment